Skip to content

আমরা ২০২১ সালে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করব: প্রধানমন্ত্রী

বাংলাভূমি ডেস্ক ॥
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, গত ১০ বছরে আমরা এটুকু দাবি করতে পারি যে, বাংলাদেশে অনেক পরিবর্তন হয়েছে। তিনি বলেন, বাংলাদেশের সাধারণ মানুষের জীবন মান উন্নত হয়েছে। আমরা চাই মানুষের জীবন মান আরও উন্নত হোক।

বৃহস্পতিবার দুপুরে বিজয় স্মরণি বঙ্গবন্ধু সামরিক জাদুঘর সংলগ্ন এলাকায় ‘তোষাখানা জাদুঘর’ উদ্বোধনকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধু আমাদের স্বাধীনতাই দিয়ে যাননি। তিনি (বঙ্গবন্ধু) আমাদের একটি স্বতন্ত্র দেশ উপহার দিয়ে গেছেন। জাতি হিসেবে আমাদের তিনি মর্যাদা দিয়ে গেছেন। সেই মর্যাদা আমাদের রক্ষা করতে হবে। এই দেশকে আমাদের গড়ে তুলতে হবে। ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত সোনার দেশ গড়ে তুলতে হবে। সেই লক্ষ্য নিয়েই আমরা কাজ করে যাচ্ছি।’

প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা ২০২১ সালে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করব। এই সুবর্ণজয়ন্তী পালনকালে আমি চাই না দেশে দারিদ্র্য থাকুক। বাংলাদেশকে আমরা দারিদ্র্যমুক্ত করে গড়ে তুলব-সেটাই আমাদের লক্ষ্য।’

তিনি বলেন, ‘২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে বিশ্বের বুকে উন্নত-সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলব। তাছাড়া আমরা জাতিসংঘের এসডিজি (টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা) সেটাও গ্রহণ করেছি। সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ এবং তা বাস্তবায়নের কাজও শুরু করেছি।’

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫