Skip to content

গাজীপুরে ট্রাক বিদ্যুতায়িত, চালক ও সহকারীর মৃত্যু

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: সঞ্চালন লাইন থেকে বিদ্যুতায়িত হয়ে একটি ডাম্প ট্রাকে আগুন ধরে যাওয়ার পর চালক ও সহকারীর মৃত্যু হয়েছে।
বুধবার রাত সোয়া ১টার দিকে সিটি কর্পোরেশনের ঝাজড় এলাকায় ঢাকা বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আক্তারুজ্জামান জানান।
নিহতরা হলেন- ডাম্প ট্রাকের চালক রুবেল মিয়া (৩০) ও তার সহকারী জাহাঙ্গীর আলম (৫০)। তাদের দুজনেরই বাড়ি ভোলা জেলায়।
ফায়ার সার্ভিস কর্মকর্তা আক্তারুজ্জামান বলেন, ঢাকা বাইপাস সড়কের চলমান সংস্কার কাজের জন্য মাটি নিয়ে গিয়েছিল ডাম্প ট্রাকটি। রাস্তার পাশে গাড়ি রেখে মাটি নামানোর জন্য চালক ট্রাকের পেছনের অংশ উঁচু করলে তা উপরে থাকা ৩৩ কেভির সঞ্চালন লাইন স্পর্শ করে।
“ফলে ট্রাকের বডি বিদ্যুতায়িত হয়ে যায় এবং টায়ার থেকে গাড়িতে আগুন ধরে যায়।”
এ ঘটনায় ট্রাকের চালক রুবেল মিয়া ঘটনাস্থলেই মারা যান। হাসপাতালে নেওয়ার পথে তার সহকারী জাহাঙ্গীরেরও মৃত্যু হয়।
জয়দেবপুর ফায়ার স্টেশনের কর্মীরা ট্রাকের আগুন নিভিয়ে নিহত দুজনের লাশ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর ব্যবস্থা করে বলে জানান তিনি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫