Skip to content

গাজীপুরে জিআরপি দাবিকৃত টাকা না পেয়ে শ্রমিকলীগের কার্যালয় ভাংচুর বিক্ষোভ মিছিল

এম.আব্দুল লতিফ সিদ্দিকী
সিনিয়র স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: গতকাল জয়দেবপুর রেলওয়ে জংশনে জিআরপি পুলিশের দাবিকৃত চাঁদা না পেয়ে জাতীয় শ্রমিকলীগের কার্যালয় ভাংচুরের প্রতিবাদে বিক্ষোভ সভা। নেতৃবৃন্দ জিআরপি জয়দেবপুর রেলওয়ে পুলিশ ক্যাম্প ইনচার্জকে প্রত্যাহার ও প্রয়োজনীয় ব্যাবস্থা নেওয়ার দাবিতে অভিযোগ দায়ের করেছেন কমলাপুর রেলওয়ে থানায়।
অভিযোগে জানা যায়, জয়দেবপুর জংশনে দীর্ঘদিন যাবত জাতীয় শ্রমিকলীগের অস্থায়ী কার্যালয় স্থাপন করে শ্রমিকদের স্বার্থ সংশ্লিষ্ট কার্যক্রম পরিচালনা করে আসছে। উক্ত কার্যালয়ে স্থান সংকুলান না হওয়ায় পাশেই তার আরেকটি নির্বাচনী ক্যাম্প স্থাপন করে। স্থাপনার উপরে জাতির জনক বঙ্গবন্ধু, জাতীয় চার নেতা, প্রধানমন্ত্রী ও মন্ত্রী-এমপি দের ছবি সম্বলিত ফেস্টুন-ব্যানার সাজিয়ে প্রতীকী নৌকা তৈরি করে তোরণ নিমার্ণ করে। কিন্তু গত ১৭ নভেম্বর বিকেলে বাংলাদেশ পুলিশ জয়দেবপুর রেলওয়ে পুলিশ ক্যাম্প ইনচার্জ শ্রী সুব্রত বাবু জাতীয় শ্রমিকলীগের সভাপতি মো: মতিউর রহমান মোল্লা কে ডেকে নিয়ে ১লক্ষ টাকা দাবি করে। দাবিকৃত টাকা দিতে অস্বীকার করলে জয়দেবপুর জিআরপি ক্যাম্প ইনচার্জ সুব্রত বাবু জাতীয় শ্রমিকলীগের কার্যালয়টি ভেঙ্গে দেওয়ার কঠোর হুশিয়ারি উচ্চারন করেন। ঐদিন দিবাগত মধ্য রাতের পর যে কোন সময় কে বা কারা প্রধানমন্ত্রী ও মন্ত্রী-এমপি দের ছবি সম্বলিত ফেস্টুন-ব্যানার, প্রতীকী নৌকা, নির্মিত তোরণটি সহ উক্ত কার্যালয়টি ভেঙ্গে গুড়িয়ে দেয়। গতকাল সকালে শ্রমিকলীগের সভাপতি মতিউর রহমান মোল্লা, আব্বাস আলী ও লুৎফর রহমানের নেতৃত্বে শ্রমিকলীগের নেতৃবৃন্দ বিক্ষোভ মিছিল সহকারে প্রতিবাদ সভা করে। সভায় জিআরপি ক্যাম্প ইনচার্জকে দোষী সাব্যস্ত করে এখান থেকে প্রত্যাহার ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
এই ঘটনায় দুপুরে ঢাকা রেলওয়ে সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. ওমর ফারুক, জয়দেবপুর জংশনে পরিদর্শনে আসেন এবং বিক্ষুব্ধ শ্রমিক নেতৃবৃন্দের সাথে কথা বলেন। তিনি ঘটনার সততা খুঁেজ পেয়েছেন তবে এ ঘটনায় ক্যাম্প ইনচার্জ দোষী হলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া ও কার্যালয়টি পূর্ণ নির্মাণ করে কার্যক্রম চালানোর আশ্বাস দেন। এ সময় তার সঙ্গে ছিলেন জয়দেবপুর জংশনের স্টেশন মাস্টার মো: শাহজাহান মিয়া ও আর এন বি’র ইনচার্জ মো: আশরাফুল আলম, জাতীয় শ্রমিকলীগের গাজীপুর জেলার সভাপতি মতিউর রহমান মোল্লা, জাতীয় শ্রমিকলীগ গাজীপুর মহানগরের যুগ্ম-আহবায়ক মো: ইব্রাহিম খলিল, লুৎফর রহমান প্রমুখ।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫