Skip to content

গাজীপুর-৪ বামজোটের মনোনয়ন ফরম নিলেন মানবেন্দ্র

স্টাফ রিপোর্টার ॥

গাজীপুর: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনে বামজোটের প্রার্থী হতে মনোনয়ন ফরম নিয়েছেন সাবেক ছাত্রনেতা মানবেন্দ্র দেব।

ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি মানবেন্দ্র শুক্রবার পুরানো পল্টনের মুক্তি ভবনে সিপিবি কার্যালয়ে দলটির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিমের হাত থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র অধিকারের বিভিন্ন আন্দোলনে ভূমিকা রাখা মানবেন্দ্র ২০০৭ সালে সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের বিরুদ্ধে ছাত্র বিক্ষোভের ঘটনায় কারাবন্দি হয়েছিলেন।

মনোনয়ন ফরম কেনার পর তিনি সাংবাদিকদের বলেন, “আমি গাজীপুর-৪ আসনে বাম গণতান্ত্রিক জোটের মনোনয়ন প্রত্যাশা করছি। এই আসনে জয়লাভ করে গণমানুষ তথা কৃষক শ্রমিক জনতার পক্ষে কাজ করতে চাই।”

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫