বাংলাভূমি ডেস্ক ॥
নিউইয়র্কে এক মুদি দোকান থেকে টাকা লুট করার সময় বাধা দেয়ায় ডাকাতদের গুলিতে মোহাম্মদ রাসেল আহমেদ (৩০) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।
বাংলাদেশি অধ্যুষিত এস্টোরিয়ার বনফুল সুপার মার্কেটের সামনে স্থানীয় সময় গত শনিবার এ ঘটনা ঘটে।
বনফুল ও আশপাশের সিসি ক্যামেরার ভিডিও পর্যবেক্ষণ করে এবং প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে নিউইয়র্ক পুলিশ জানিয়েছে, তিন দুর্বৃত্ত পুলিশ পরিচয় দিয়ে ওই ডাকাতিতে অংশ নেয়।
ডাকাতরা টাকা নিয়ে পালিয়ে যাওয়ার সময় রাসেল তাদের পিছু ধাওয়া করেন। একপর্যায়ে এক ডাকাত পিস্তল থেকে গুলি ছুড়লে রাসেলের পায়ে লাগে। এর পর তিন ডাকাত একটি ভ্যানে চলে পালিয়ে যায়।
পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন তার মৃত্যু হয়। সিলেটের ছেলে রাসেল আগে থাকতেন কুইন্সের জ্যামাইকায়। সাত মাসে আগে তিনি সস্ত্রীক জ্যামাইকা থেকে এস্টোরিয়ায় চলে আসেন তার এক আত্মীয়ের দোকানে।
নিউইয়র্কে ডাকাতদের গুলিতে বাংলাদেশি নিহত
আপডেট :November 19, 2018
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
