স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য এবং দৈনিক মাতৃছায়া পত্রিকার গাজীপুর প্রতিনিধি মো: হুসাইন ইমাম (৫৩) আর নেই (ইন্নালিল্লাহি… রাজিউন)। বুধবার রাত ৮টায় উত্তরার বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। গাজীপুর সিটি কর্পোরেশনের মোগরখাল এলাকার বাসিন্দা মো: হুসেন ইমাম মৃত্যুকালে তিনি কলেজ পড়ুয়া একমাত্র কন্যা সন্তান নুসরাত ইমাম ও আত্মীয় স্বজন রেখে গেছেন। ৫ ভাই ও এক বোনের মধ্যে হোসেন ইমাম ছিলেন সবার ছোট। ২০১৪ সালে ক্যান্সারে আক্রান্ত হয়ে তার স্ত্রী মারা যান।
হুসাইন ইমামের মৃত্যুতে গাজীপুর প্রেসক্লাবের সভাপতি মো: খায়রুল ইসলাম ও সাধারণ সম্পাদক রাহিম সরকার গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
বৃহস্পতিবার সকাল ১১টায় নিজবাড়ি গাজীপুর সিটি কর্পোরেশনের মোগরখাল এলাকায় মোগরখাল সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর স্ত্রীর পাশে শায়িত করা হয়েছে।
