Skip to content

গাজীপুরে বাসদ-এর ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

প্রেসবিজ্ঞপ্তি ॥
বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) এর গাজীপুর জেলার উদ্যোগে আজ (২৩ নভেম্বর) বিকাল ৪টায়, জেলা কার্যালয়ে গণতন্ত্র-ভোটাধিকার, শিক্ষা-স্বাস্থ্য ও ভাত-কাপড়ের সংগ্রামে শামিল হওয়া আহবান জানিয়ে ও গণতান্ত্রিক শাসনের উপযোগী নির্বাচন আদায় ও বাম গণতান্ত্রিক বিকল্প শক্তি গড়ে তোলার দাবি জানিয়ে বাসদ এর ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিক পালন করা হয়।
বাসদ গাজীপুর জেলার সমন্বয়ক রাহাত আহমেদ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন কমরেড ওসমান আলি, সহ-সভাপতি, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট, কেন্দ্রীয় কমিটি। এ্যাডভোকেট আব্দুল কাইয়ুম, সাবেক সমন্বয়ক ও সদস্য, বাসদ, গাজীপুর জেলা। সংসদ সদস্য প্রার্থী, গাজীপুর- ২ আসন। আব্দুল লতিফ সিদ্দিকী, সভাপতি, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট, গাজীপুর জেলা শাখা এবং বীরমুক্তিযোদ্ধা এস.এম. মফিজ উদ্দিন আহমেদ, সংসদ সদস্য পদ প্রার্থী গাজীপুর- ৩ আসন।


সভায় নেতারা বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচন আসন্ন। নির্বাচনে জনগণের আশা আকাক্সক্ষার প্রতিফলন ঘটবে কিনা তা নিয়ে সংশয় দানা বাধছে। সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচনের পরিবেশ, নিরপেক্ষ নির্বাচন কমিশন ও সরকারের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। ইতোমধ্যে অনুষ্ঠিত গাজীপুর সিটি কর্পোরেশনসহ সারাদেশে সিটি কর্পোরেশনের নির্বাচন এবং ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনের অভিজ্ঞতায় মানুষ বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন হতে পারে এটা মনে করে না। পরিস্থিতি যেমন আছে তেমন বহাল রেখে দেশবাসীর গণ-আকাক্সক্ষা পূরণ হবে না। দলীয়করণ, দুঃশাসন, রাজনীতির দুর্বৃত্তায়ন ও দুর্বৃত্তদের হাতে ক্ষমতা অর্পণ, সকল সাংবিধানিক প্রতিষ্ঠানসমূহকে অকার্যকর করে ফেলা ইত্যাদি রুখতে হলে এবং গণতান্ত্রিক সংস্কার কিছু মাত্রায় আনতে হলেও দুঃশাসনের শক্তির চেয়ে জনগণের ঐক্যের শক্তিকে বড় করে তুলতে হবে। আদর্শহীন সুবিধাবাদী রাজনীতিকে ‘না’ বলে আদর্শের রাজনীতিকে উৎসাহিত ও শক্তি যোগাতে হবে। নির্বাচন পরিবেশ তৈরির সংগ্রামকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে নিতে হবে।
নেতারা আরও বলেন, গণতন্ত্রের কফিনে শেষ পেরেক ঠুকে বাক্ স্বাধীনতা হরণের সর্বশেষ চক্রান্ত হিসেবে ডিজিটাল নিরাপত্তা আইন পাশ করা হয়েছে। সড়ক দুর্ঘটনার জন্য পরিবহন শ্রমিকদের এককভাবে দায়ী করে পরিবহন আইন পাশ করেছে। জনদাবি উপেক্ষা করে গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ৮ হাজার টাকা ঘোষণা করেছে। এক কথায় সরকার সকল প্রকার জনস্বার্থবিরোধী পদক্ষেপ নিয়ে এগুচ্ছে।

দুঃশাসন, দুর্নীতি, ব্যাংক ডাকাতি, লুটপাটতন্ত্র-পরিবারতন্ত্র, গুম, খুন, নির্যাতন এর অবসান ঘটাতে ন্যায় বিচার ও গণতান্ত্রিক আইনের শাসন প্রতিষ্ঠাসহ ভাত-কাপড়, শিক্ষা-চিকিৎসা-বাসস্থান ও কাজ এই মৌলিক গণতান্ত্রিক অধিকার আদায়ের সংগ্রামে শামিল হয়ে ব্যবস্থা পাল্টানোর নীতিনিষ্ঠ সংগ্রামে জনগণকে সামিল হওয়ার আহবান জানান নেতৃবৃন্দ।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫