কাপাসিয়া ব্যুরো ॥
গাজীপুর: কাপাসিয়ায় গত শুক্রবার রাতে জাল টাকাসহ তিনজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। উপজেলার দুর্গাপুর ইউনিয়নের কামড়া গ্রামের খগেন্দ্র মার্কেট থেকে তাদের গ্রেফতার করা হয়। আজ শনিবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।
কাপাসিয়া থানার ওসি অপারেশন মোঃ মনিরুজ্জামান খাঁন জানান, গত শুক্রবার রাতে কামড়া খগেন্দ্র মার্কেটের আব্দুল লতিফের দোকান থেকে তিনজন অপরিচিত লোক কেনাকাটা শেষে একটি এক হাজার টাকার নোট দেয়। এ সময় দোকানদার টাকাটি জাল হিসেবে সন্দেহ করে আশে-পাশের দোকানদারদের ডেকে বিষয়টি নিশ্চিত হয়। তখন এলাকাবাসী তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করে আরো সতেরটি এক হাজার টাকার নোট উদ্ধার করে। পরে লোকজন থানায় খবর দিলে এসআই কায়সার আহম্মেদের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল থেকে তাদের গ্রেফতার করে থানায় নিয়ে আসে। তারা হলো-নরসিংদী জেলার মিজারচর গ্রামের রতন মিয়ার ছেলে সেলিম খাঁন (৩০), একই জেলার মাধবদী উপজেলার ভগিরথপুর গ্রামের বাছিরের ছেলে ছাইফুল ইসলাম (১৮) ও একই গ্রামের অহিদ উদ্দিনের ছেলে ইকু খাঁন (২৩)। তাদের বিরুদ্ধে জালটাকা ক্রয়-বিক্রয়ের অপরাধে মামলা করা হয়েছে।
কাপাসিয়ায় জাল টাকাসহ গ্রেফতার ৩
আপডেট :November 24, 2018
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
