বিল্লাল হোসেন
জেলা প্রতিনিধি ॥
নরসিংদী: গণতন্ত্রী পার্টির সাবেক সভাপতি ও দৈনিক সংবাদের প্রধান সম্পাদক আহমুদুল কবিরের ১৫তম মৃত্যু বার্ষিকী আজ শনিবার। তিনি ২০০৩ সালের এই দিনে কোলকাতার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি রাজনৈতিক ও সাংবাদিকতার অঙ্গনে প্রতিভাদীপ্ত ব্যক্তিত্ব। আহমুদুল কবির নরসিংদী-২ আসন থেকে ১৯৭৯ ও ১৯৮৬ সালে সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৫৪ সালে সংবাদের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব নেন। ১৯৭২ সালে সম্পাদকের দায়িত্ব গ্রহণ করেন। ২০০১ সালে প্রধান সম্পাদক হন এবং আমৃত্যু দায়িত্ব পালন করেন। আহমুদুল কবির সত্তর দশকে গণতন্ত্রী পার্টি প্রতিষ্ঠা করেন।
আজ শনিবার ১৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আহমুদুল কবির মনু মিয়া স্মৃতি সংসদ সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক পেশাজীবি ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে আজ সকালে পলাশ উপজেলার ঘোড়াশালে মরহুমের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। বিকেলে স্মরণসভায় ১০৭ জন মেধাবী ও দুস্থ শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রদান করা হয়। তার পরিবারের পক্ষ থেকে কাঙ্গালী ভোজ ও ১০টি এতিমখানায় খাবার বিতরণ করেন। বাদ আছর ১৪টি মসজিদে মিল্লাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
আজ আহমুদুল কবিরের মৃত্যুবার্ষিকী অনুষ্ঠিত
আপডেট :November 24, 2018
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
