স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর : টঙ্গীতে এলাকাবাসীর গণপিটুনিতে রাসেল ওরফে গিট্টু রাসেল (২৬) নামের এক ছিনতাইকারীর মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে টঙ্গীর মধ্য আরিচপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রাসেল নোয়াখালীর চাটখিল থানার ভীমপুর এলাকার মৃত কবির হোসেনের পুত্র। তিনি মধ্য আরিচপুর এলাকায় ভাড়া থাকতেন।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের টঙ্গী পূর্ব থানার এসআই হুমায়ুন কবির ও স্থানীয়রা জানান, গিট্টু রাসেল আরিচপুর এলাকায় চিহ্নিত ছিনতাইকারী ও সন্ত্রাসী। শুক্রবার রাত ৯টার দিকে মধ্য আরিচপুর নেককারবাড়ি এলাকায় ছিনতাই করার সময় স্থানীয়রা তাকে ধরে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
টঙ্গী পূর্ব থানার ওসি মো. কামাল হোসেন সাংবাদিকদের জানান, নিহত রাসেলের বিরুদ্ধে ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগ ও একাধিক মামলা রয়েছে।
টঙ্গীতে গণপিটুনিতে ছিনতাইকারীর মৃত্যু
আপডেট :November 24, 2018
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
