কাপাসিয়া ব্যুরো ॥
গাজীপুর: কাপাসিয়ার কলেজ রোডে আজ রোববার দুপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে ‘ডায়মন্ড লাইফ ইনসিওরেন্স কোম্পানী’র অফিস উদ্বোধন করা হয়েছে।
কাপাসিয়া শাখা অফিসের ইনচার্জ নিলুফার ইয়াসমিনের সভাপতিত্বে উদ্বোধনী সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কোম্পানীর উপ-ব্যবস্থাপনা পরিচালক (প্রশাসন) হুমায়ূন কবির। কোম্পানীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, মাঠকর্মী ও প্রায় অর্ধশতাধিক গ্রাহকের উপস্থিতিতে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন কোম্পানীর এ এম ডি রফিকুল ইসলাম রফিক, এ এম ডি অরুণ বিশ^াস, কাপাসিয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি অধ্যাপক মোহাম্মদ আলী বদু, কাপাসিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি এফ এম কামাল হোসেন, ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন, সহ-সভাপতি আলাউদ্দিন শেখ, সাংবাদিক নুরুল আমীন সিকদার, সাংবাদিক সফিকুল আলম সবুজ, অফিস কো-অর্ডিনেটর শাহ্জাহান প্রমুখ। সম্প্রতি ডায়মন্ড লাইফ ইনসিওরেন্স কোম্পানী কাপাসিয়ায় মাঠ পর্যায়ে বীমা গ্রাহক সংগ্রহে ব্যাপক সারা জাগিয়েছেন এবং আগামীতে তারা কাঙ্খিত সাফল্য অর্জন করবেন বলে কর্মকর্তারা জানান।
কাপাসিয়ায় ‘ডায়মন্ড লাইফ ইনসিওরেন্স কোম্পানী’র অফিস উদ্বোধন
আপডেট :November 25, 2018
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
