স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: সারাদেশের ন্যায় গাজীপুরে জাকজমক পরিবেশে ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ৪৭তম জাতীয় সমবায় দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
আজ রবিবার সকাল থেকে দুুপুর পর্যন্ত গাজীপুর শহরে র্যালী ও আলোচনা সবার মধ্য দিয়ে এই দিবস পালিত হয়।
গাজীপুর জেলা প্রশাসন মিলনায়তনে (নাটমন্দির) গাজীপুরের জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব এ্যাডভোকেট মোঃ জাহাঙ্গীর আলম।
বিশেষ অতিথি ছিলেন গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার রাসেল শেখ, গাজীপুর মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আতাউল্লাহ মন্ডল, গাজীপুর কেন্দ্রিয় সমবায় ব্যাংক লিঃ এর চেয়ারম্যান মোঃ ছানাউল্লাহ, গাজীপুর জেলা সমবায় ইউনিয়ন লিঃ এর সহ-সভাপতি মোঃ কামাল উদ্দিন।
স্বাগত বক্তব্য দেন গাজীপুর জেলা সমবায় কর্মকর্তা আবুল খায়ের। শুভেচ্ছা বক্তব্য দেন গাজীপুর জেলা সাংবাদিক কল্যাণ সমবায় লিঃ এর সভাপতি ড. এ কে এম রিপন আনসারী।
গাজীপুর সদর উপজেলা সমবায় কর্মকর্তা আতাউর রহমানের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন ছায়াবিথী গৃহনির্মাণ সমবায় সমিতি লিঃ এর সভাপতি মোঃ হাছান আলী, শাপলা সঞ্চয় ঋণ দান সমবায় লিঃ এর সভাপতি মোঃ ইউনুছ আলী প্রমুখ।
অনুষ্ঠানে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। আলোচনা সভা শেষে দশটি সমিতিকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়েছে।
গাজীপুরে ৪৭তম জাতীয় সমবায় দিবস পালিত
আপডেট :November 25, 2018
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
