কাপাসিয়া ব্যুরো ॥
গাজীপুর-৪ কাপাসিয়া আসনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) মনোনীত প্রার্থী মানবেন্দ্র দেব ২৭ নভেম্বর মঙ্গলবার বিকাল ২টায় উপজেলা সহকারি রির্টানিং অফিসারের কার্যালয়ে মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
সহকারি রিটার্নিং অফিসার ও ইউএনও মোসাঃ ইসমত আরা, উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ হুমায়ূন কবীর প্রার্থীর মনোনয়ন পত্র গ্রহণ করেন।
সিপিবি গাজীপুর জেলা সভাপতি জয়নাল খান, সিপিবি নেতা জাহাঙ্গীর হোসেন, ছিদ্দিক ফকির, মাতাবুর রহমান, মনজুরুল হক এ সময় উপস্থিত ছিলেন।
প্রার্থী মানবেন্দ্র দেব বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক কেন্দ্রীয় সভাপতি, ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যলয় শাখার সাবেক সভাপতি ও বাংলাদেশ কৃষক সমিতির কেন্দ্রীয় নেতা। তিনি কাপাসিয়া উপজেলার সদর ইউনিয়নের চারবাড়িয়া গ্রামের বাসিন্দা।
গাজীপুর-৪ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন মানবেন্দ্র দেব
আপডেট :November 27, 2018
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
