Skip to content

ইসি ছাড়া রিটার্নিং কর্মকর্তারা কারও মিটিংয়ে যাবেন না

বাংলাভূমি ডেস্ক ॥
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ইসি ছাড়া কারও মিটিংয়ে যাবেন না রিটার্নিং কর্মকর্তারা।

রিটার্নিং অফিসারের দায়িত্বে থাকা বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের নির্বাচন কমিশনের সম্মতি ছাড়া কর্মস্থলের বাইরে যাওয়ার ওপর বিধিনিষেধ আরোপ করেছে ইসি।

সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিষয়টি অবহিত ও প্রতিপালনের জন্য মন্ত্রিপরিষদ বিভাগে চিঠি দিয়েছে ইসি।

সব বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসককেও চিঠির অনুলিপি পাঠানো হয়েছে।

ইসির উপসচিব আবদুল হালিম খানের সই করা চিঠিতে বলা হয়েছে, নির্বাচনের সময়ে রিটার্নিং অফিসারের চাকরি নির্বাচন কমিশনে ন্যস্ত থাকায় ইসির সম্মতি ছাড়া তারা কর্মস্থল ত্যাগ করতে পারবেন না।

এ ছাড়া সরকারের কোনো উন্নয়ন অথবা প্রশাসনিক এবং নির্বাচন সংক্রান্ত কোনো ব্রিফিংয়ে তাদের অংশগ্রহণ না করার বিষয়ে ইসি নির্দেশ দিয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫