Skip to content

ইইউ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে ইসি

বাংলাভূমি ডেস্ক ॥
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আলোচনার জন্য ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার দুপুর ২টা ৪৭ মিনিটে রাজধানীর নির্বাচন কমিশন ভবনে বৈঠকটি শুরু হয়।

চার প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত রেনজি টেরিংক। তাদরে সঙ্গে রয়েছেন ইইউ-এর ইলেকশন এক্সপার্ট মিশনের প্রধান ডেভিট ওয়াড।

এছাড়া বৈঠকে ইসির পক্ষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা, কমিশনার মাহবুব তালুকদার, রফিকুল ইসলাম, কবিতা খানম, বিগ্রেডয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী ও ইসি সচিব হেলুলুদ্দীন আহমদ উপস্থিত রয়েছেন।

উল্লেখ্য, একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৩০ ডিসেম্বর। মনোনয়নপত্র দাখিলের শেষ সময় আজ বুধবার (২৮ নভেম্বর)। মনোনয়নপত্র বাছাই শুরু হবে ২ ডিসেম্বর এবং প্রার্থিতা প্রত্যাহার ৯ ডিসেম্ব। আর প্রতীক বরাদ্দ হবে ১০ ডিসেম্বর।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫