Skip to content

গাজীপুরে অস্ত্র-গুলিসহ যুবক গ্রেফতার

সিনিয়র স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: টঙ্গী থেকে অস্ত্র-গুলি ও লক্ষাধিক টাকাসহ এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব-১ সদস্যরা। গ্রেফতারকৃত ফরহাদুল ইসলাম মিলন ওরফে ভাঙ্গারী মিলন (৩০), গাজীপুর মহানগরের গাছা থানার বাদে কলমেশ্বর এলাকার মৃত: শাহাবুদ্দিনের পুত্র।
র‌্যাব-১-এর উপ-অধিনায়ক মেজর মো: রাকিব উজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে গাজীপুর মহানগরের টঙ্গী আউচপাড়া এলাকায় অভিযান চালিয়ে মিলন নামে এক যুবককে গ্রেফতার করা হয়। পরে তার হেফাজত থেকে ১টি বিদেশী পিস্তল, দুই রাউন্ড গুলি, একটি ম্যাগাজিনসহ নগদ ১ লাখ ২০ হাজার টাকা উদ্ধার করা হয়। টঙ্গী থানায় তার বিরুদ্ধে অস্ত্র, মারামারি, মাদক, বিস্ফোরক চাঁদাবাজীসহ ১৪টি মামলা রয়েছে।
টঙ্গী পশ্চিম থানার ওসি মো.এমদুল হক জানান, রাতে এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। বুধবার সকালে তাকে গাজীপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫