Skip to content

সানাই বাজার অপেক্ষায় প্রিয়াঙ্কা-নিক

বিনোদন ডেস্ক ॥
বলিউডের জন্যে এ বছরটা বেশ সুখকর বলা যায়। বছরের শুরুতেই ক্রিকেটার বিরাট কোহলির সাথে গাঁটছাড়া বেঁধেছিলেন বলিউড তারকা আনুশকা শর্মা। সে পদাংক অনুসরণ করে গত ১৪ নভেম্বর সাত পাকে নিজেদের বেঁধে ফেললেন বলিউডের আরেক জনপ্রিয় জুটি রনভীর সিং ও দীপিকা পাডুকোন।

এবার সে তালিকায় নিজের নাম লেখাচ্ছেন বলিউড ডিভা প্রিয়াঙ্কা চোপড়া। প্রেমিক নিকের সংগে এর আগেই পারিবারিক ভাবে বাগদান সম্পন্ন করেছেন প্রিয়াঙ্কা।

এদিকে আগামী ২ ডিসেম্বর যোধপুরের উমাইদ ভবন প্যালেসে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন এ তারকা যুগল। ইতোমধ্যেই সপরিবারে ভারতে পৌঁছেছেন নিক জোনাস ও তার পরিবার। জানা যায় ২ ডিসেম্বর যোধপুরে হিন্দু এবং খ্রীষ্টান এই দুই রীতিতেই বিয়ে সম্পন্ন করা হবে।

আর বিয়ে সেরে দিল্লীতে উড়াল দিবেন তারা। তারপর ৩ ডিসেম্বর দিল্লীর তাজ হোটেলে আয়োজন করা হয়েছে বিবাহত্তোর সংবর্ধনার। নিক প্রিঙ্কাকার বিয়েতে যোগ দিবেন রক খ্যাত তারকা ডোয়াইন জনসন।

উল্লেখ্য, ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে বলিউড এবং হলিউডের তারকাদের আমন্ত্রিত করে আলাদা অনুষ্ঠানের আয়োজন করবেন প্রিয়াঙ্কা এমনটাই জানা গেছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫