Skip to content

সিংড়ায় আ’লীগ নেতার ঝুলন্ত লাশ উদ্ধার

বাংলাভূমি ডেস্ক ॥
নাটোরের সিংড়ায় ইটালী ইউনিয়ন আওয়ামী লীগের সহদফতার সম্পাদক ও বর্তমান ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদের (৫০) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকালে ইটালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠের পূর্ব কোনে জয়বাংলা ক্লাবসংলগ্ন একটি আমগাছ থেকে তার ঝোলানো লাশ উদ্ধার করা হয়।

নিহত আবুল কালাম আজাদ ইটালী পূর্বপাড়ার আলহাজ আবুল কাশেমের ছেলে ও খোলাবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

বাড়ির কৃষাণ সবুজ প্রামাণিক বলেন, প্রতিদিনের ন্যায় রাতে আমি তাকে বাড়ি পৌঁছে দিয়ে নিজের বাড়িতে ঘুমিয়ে পড়ি। পরে সকালে তার মৃত্যুর খবর পেয়ে এখানে ছুটে আসি।

ইটালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেদার হায়াত বলেন, আবুল কালাম আজাদ ৩নং ইটালী ইউনিয়ন আওয়ামী লীগের সহদফতার সম্পাদক ও বর্তমান ইটালী ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক ছিলেন। এ মৃত্যু মেনে নেয়ার মতো নয়।

নাটোর জেলা আওয়ামী লীগের সদস্য ও সিংড়া উপজেলা মহিলা যুবলীগের সভানেত্রী অ্যাডভোকেট মানসী ভট্টাচার্য তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় বলেন, নিহত আবুল কালাম আজাদ আওয়ামী লীগের একজন দক্ষ কর্মী ছিলেন।

সিংড়া থানার ওসি (তদন্ত) নেয়ামুল আলম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্টের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫