এম.আব্দুল লতিফ সিদ্দিকী
সিনিয়র স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: প্যারিস চুক্তির জলবায়ু অর্থায়নে উন্নত ও উন্নয়নশীল দেশে আইনী বাধ্যতামূলক একটি ‘‘স্বচ্ছতা কাঠামো” অবলম্বনে সকল অংশীজনের শুদ্ধাচার, জবাবদিহিতা নিশ্চিতকরা ও দূষণকারী কর্তৃক ক্ষতিপূরণ প্রদান নীতি ঋণের পরিবর্তে শুধু অনুদান, যা উন্নয়ন সহায়তার ‘অতিরিক্ত’ এবং ‘নতুন’ প্রতিশ্রুতি এমন স্বীকৃতি দিয়ে জলবায়ু অর্থায়নসহ ৮দফা দাবিতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) মানববন্ধন পালন করে।

আসন্ন কপ-২৪ উপলক্ষে আজ গাজীপুর সচেতন নাগরিক কমিটি (সনাক) ও টিআইবি এর উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনে উপস্থিত ছিলেন সনাকের সভাপতি অধ্যাপক মো. শহীদ উল্যাহ, সহ-সভাপতি ফাতেমা জোহরা, অধ্যাপক এম.এ. বারী, সাবেক সভাপতি অধ্যাপক মো. আয়েশ উদ্দিন, সনাক সদস্য মুকুল কুমার মল্লিক, মো. হাসান আলী, জিমি পারভীন, স্বজন সদস্য মো. আশরাফুল ইসলাম, মোসা. নাছিমা ইয়াসমিন, কনক মন্ডল, মো. সাইফুল ইসলাম, মো. আকবর আলী, মো. আব্দুল হক, আলহাজ্ব মো. আনোয়ার হোসেন, লিয়াকত চৌধুরী, মুহাম্মদ ফজলে নিজামী, মুহা. হাফিজুর রহমান, মো. সোলাইমান হোসেন, খান শাহেদ, মো. মোশাররফ হোসেন খান, মো.আ.আউয়াল, সাংবাদিকবৃন্দ, ইয়েস ও ইয়েস ফ্রেন্ডস সদস্যবৃন্দ।

বৈশি^ক চাহিদা অনুযায়ী প্যারিস চুক্তিতে প্রতিশ্রুত জলবায় ুতহবিল প্রদান, জলবায়ু তহবিল ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিতের বিষয়টি বাধ্যতামূলক না হয়ে ঐচ্ছিক হওয়ায় ঝুঁকিতে থাকা স্বল্পোন্নত দেশসমূহের জন্য অনুদান ভিত্তিক অর্থায়ন পাওয়া অনিশ্চিত হয়ে পড়েছে। সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ বাংলাদেশসহ ৭টি দেশকে সবুজ জলবায়ু তহবিল (জিসিএফ) সহ আন্তর্জাতিক উৎস হতে প্রদত্ত সর্বমোট অভিযোজন অর্থায়নের মাত্র ৭% প্রদান করা হয়েছে। প্রতিশ্রুত ১০০ বিলিয়ন ডলারের মধ্যে অর্থায়নের প্রধান মাধ্যম জিসি এফকে মাত্র৭ বিলিয়ন ডলার প্রদান করা হয়েছে। অথচ প্রকল্প চাহিদার পরিমাণ প্রায় ১২ বিলিয়ন ডলার; বাকি ৫ বিলিয়ন ডলার কোন উৎস হতে, কখনএবং কিভাবে প্রদান করা হবে তার নিশ্চয়তা না থাকায় ক্ষতির মাত্রা যে সামনে বাড়বে তাতে সন্দেহ নেই। চরম ক্ষতিগ্রস্ত দেশ হিসেবে বাংলাদেশসহ স্বল্পোন্নত দেশগুলো জিসিএফ থেকে প্রয়োজনীয় তহবিল পাবার ন্যায্য অধিকার রয়েছে।এ প্রেক্ষিতে বিশ^ব্যাপী ঝুঁকিতে থাকা ক্ষতিগ্রস্ত দেশসমূহের কোটি কোটি মানুষের স্বার্থে টিআইবি আসন্ন কপ-২৪ সম্মেলনে টেকসই উন্নয়নে জলবায়ু অর্থায়নে দৃশ্যমান অগ্রগতি, ন্যায্যতা ও স্বচ্ছতা নিশ্চিতে প্যারিস চুক্তি বাস্তবায়নে স্বচ্ছতা কাঠামো সম্বলিত রূপরেখা (রুলবুক) চূড়ান্ত করার ক্ষেত্রে বাংলাদেশ সহ প্যারিস চুক্তির সাক্ষরকারী দেশসমূহের সংশ্লিষ্ট অংশীজনের বিবেচনার জন্য কিছ ুপ্রস্তাব উত্থাপন করছে প্যারিস চুক্তির আওতায় জলবায়ু অর্থায়নে উন্নত এবং উন্নয়নশীল উভয় শ্রেণির দেশের জন্য আইনীবাধ্যতামূলক, একটি ‘‘স্বচ্ছতাকাঠামো” গঠনসহ প্যারিস জলবায়ু চুক্তি বাস্তবায়নের রুপরেখা চূড়ান্তকরা, রোডম্যাপ প্রণয়ন এবং বাস্তবায়ন করা, স্বল্পোন্নত দেশে অভিযোজন বাবদ অর্থায়নের অতিরিক্ত হিসেবে ক্ষয়-ক্ষতি মোকাবেলায় বিশেষ তহবিল গঠন প্রভৃতি।
