Skip to content

বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি গাজীপুর ইউনিটের বার্ষিক সাধারণ সভা

এম.আব্দুল লতিফ সিদ্দিকী
সিনিয়র স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: আজ শনিবার সকালে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি গাজীপুর ইউনিট কার্যালয়ে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচীর মধ্যে শোক প্রস্তাব গ্রহন, জাতীয় পতাকা ও রেডক্রিসেন্ট পতাকা উত্তোলনের মাধ্যমে ২০১৮/১৯ সালের বাজেট উপস্থাপন ও অনুমোদিত হয়।
কর্মসূচীর মধ্যে শোক প্রস্তাব গ্রহন, সাধারণ সভার কার্য বিবরণী, অডিট রিপোর্ট ২০১৭ উপস্থাপন ও অনুমোদন ২০১৮ সালেন বার্ষিক প্রতিবেদন আয়, ব্যয়ের হিসাব উপস্থাপন ও অনুমোদনসহ ২০১৯ ইং সালের প্রস্তাবিত বাজেট (জানুয়ারী-ডিসেন্বর) অনুমোদন, ইউনিট কার্যনিবাহী কমিটির মনোনীত ইউনিট ভাইস চেয়ারম্যানের মনোনয়ন ও অনুমোদন হয়। গাজীপুর ইউনিট চেয়ারম্যান সাবেক এমপি আখতারউজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি ম্যানেজিং বোর্ড মেম্বার আলহাজ্ব রাজিয়া সুলতানা লুনা ও বিশেষ অতিথি ভাইস চেয়ারম্যান এ্যাড. মোঃ ওয়াজ উদ্দিন মিয়া বক্তব্য রাখেন। ইউনিট লেভেল অফিসার মোহাম্মদ মেহ্দী হাসানের উপস্থাপনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কার্যনির্বাহী কমিটির সদস্য আবুল কালাম আজাদ, বেনজির আহমেদ, বেলায়েত হোসেন ও যুব প্রধান মোঃ ছাইদুল ইসলাম প্রমুখ।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫