Skip to content

আমিরাতে কুড়িয়ে পাওয়া কোটি টাকা ফিরিয়ে দিলেন বাংলাদেশি

আন্তর্জাতিক ডেস্ক ॥
সংযুক্ত আরব আমিরাতে সততার এক বিরল দৃষ্টান্ত স্থাপন করলেন এক বাংলাদেশি।

তিনি আমিরাতের রাস্তায় কুড়িয়ে পেয়েছিলেন বিপুল পরিমাণে অর্থ যা বাংলাদেশি মুদ্রায় প্রায় এক কোটি টাকার সমপরিমাণ। আর সেই বিপুল অর্থ তিনি ফেরত দিলেন এর মালিককে।

এমন দৃষ্টান্ত স্থাপন করে ধনাঢ্য মরুভূমির দেশে বাংলাদেশিদের মাথা উঁচু করলেন চট্টগ্রামের সন্তান প্রকৌশলী মুহাম্মদ মোজাম্মেল হক (৫০)।

ইতিমধ্যে তার এই সততায় মুগ্ধ হয়ে আমিরাতের আইনশৃঙ্খলা বাহিনী তাকে সম্মানীত করে সার্টিফিকেট প্রদান করেছে।

স্থানীয় সংবাদ মাধ্যমকে মোজাম্মেল হক বলেন, গত ১০ নভেম্বর আল আইনের আল-সালামাত রোডে একটি পলিথিনের ব্যাগ পরিত্যক্ত অবস্থায় দেখতে পাই। ব্যাগটি খুলে দেখি এর ভেতরে ১ হাজার দিরহামের অনেকগুলো বান্ডিল। সঙ্গেসঙ্গে পুলিশকে ফোন করে বিষয়টি অবগত করি।

ব্যাগে কত দিরহাম ছিল জিজ্ঞেস করলে মোজাম্মেল হক জানান, তা গুনে দেখিনি। পাছে যদি লোভ হয় সেই ভয়ে।

এ ঘটনার পর ২২ নভেম্বর এমন নির্লোভী মোজাম্মেল হককে ‘সততার বিরল দৃষ্টান্ত স্থাপন’ এর জন্য আনুষ্ঠানিকভাবে আমিরাতের আল আইন পুলিশ সততার সম্মাননা সনদ ও অন্যান্য উপহার দেয়।

জানা গেছে, মোজাম্মেল হক চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ১ নম্বর পুকুরিয়া ইউনিয়নের বরুমচড়া গ্রামের সিদ্দীক আহমেদের ছেলে।

তিনি আমিরাতের আল আইনে ২০ বছর যাবত ঠিকাদারি ব্যবসা করছেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫