Skip to content

গাজীপুরে বাস-লেগুনা সংঘর্ষে নিহতের সংখ্যা ৫

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: আজ সোমবার সকাল সাড়ে ৭ টার দিকে সিটি কর্পোরেশনের রাজেন্দ্রপুরের হালডোবা এলাকায় বাস ও লেগুনা সংঘর্ষে নিহত হয়েছেন ৫ জন। এ সময় আহত হয়েছে আরো কয়েকজন।
নিহত দুইজনের পরিচয় পাওয়া গেলেও বাকিদের পরিচয় এখনো পাওয়া যায়নি।
নিহতদের মধ্যে রয়েছেন সেনাবাহিনীর সাবেক সার্জেন্ট মুন্সীগঞ্জের গজারিয়া থানার লক্ষীপুর এলাকার মো.মিজানুর রহমান (৫০) ও রাতুল (১৮) নামে এক তরুণ।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পর ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়। পরে হাসপাতালে নেওয়ার পর বাকিদের মৃত্যু হয়।
গাজীপুর মেট্রোপলিটন সদর থানার ওসি সমীর চন্দ্র সূত্রধর বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি সমীর চন্দ্র সূত্রধর জানান, দুর্ঘটনা কবলিত বাসটি কাপাসিয়া থেকে ঢাকার দিকে যাচ্ছিল। পথে ওই এলাকায় বিপরীতমুখী একটি যাত্রীবাহী লেগুনার সঙ্গে ওই বাসের মুখোমুখি সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫