Skip to content

বিএনপি ব্লেইম গেম খেলছে: দিলীপ বড়ুয়া

বাংলাভূমি ডেস্ক ॥
নির্বাচন সামনে রেখে জাতীয় ঐক্যফ্রন্ট ও বিএনপি বিভিন্ন ব্লেইম গেম খেলছে বলে দাবি করেছেন ১৪ দল নেতা ও বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া।
নির্বাচন ভবনে মঙ্গলবার নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।
দিলীপ বড়ুয়া বলেন, কিছু দিন আগে জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন ছয়টি অভিযোগ করেছেন এবং বিএনপির পক্ষ থেকে ব্যারিস্টার মওদুদ আহমদও বেশ কয়েকটি অভিযোগ করে গেছেন। আমরা মনে করি অভিযোগগুলো দেশে সুষ্ঠু ও অবাধ নির্বাচনের পরিপন্থী।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচন কমিশন বলেছে-আগামী ১৩ তারিখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বৈঠকে এসব ব্যাপার উত্থাপন করবে। যাতে নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫