Skip to content

ক্যাটরিনার চুমুতে শাহরুখের পাগলামি, বিচার করলেন সালমান খান

বিনোদন ডেস্ক ॥
ক্যাটরিনা কাইফের কাছ থেকে চুমু পেয়ে আনন্দে আত্মহারা শাহরুখ খান। নায়িকার চুমু পেয়ে নানা রকম পাগলামি শুরু করে সে। এমন কি এই আনন্দে তিনি একটি নাচের প্রতিযোগিতায় অংশ নেন, যেটির বিচারক থাকে সালমান। এসব দেখা গেছে ‘জিরো’ সিনেমার নতুন গান ‘ইশকবাজি’ তে।

সদ্য প্রকাশিত এই গানটিতে কোরিওগ্রাফার গণেশ আচার্য ও রেমো ডিসুজাকেও নাচতে দেখা গেছে। এদিকে শাহরুখের নাচ দেখে বিচারকের আসন ছেড়ে শাহরুখের সঙ্গে নাচতে শুরু করেন সালমান খান।

শাহরুখ খানের পরবর্তী সিনেমা জিরো। সিনেমাটির অতিথি চরিত্রে দেখা যাবে সালমানকে। এ সিনেমার ‘ইশকবাজি’ গানে একসঙ্গে হাজির হয়েছেন সালমান-শাহরুখ। গত ঈদুল ফিতরের আগে সিনেমাটির টিজার হিসেবে এ গানের এক ঝলক প্রকাশ করেছিলেন নির্মাতারা। আজ মঙ্গলবার ইউটিউবে প্রকাশিত হয়েছে পুরো গান।
গানটির কথা লিখেছেন ইরশাদ কামিল। সংগীতায়োজন করেছেন অজয়-অতুল। এতে কণ্ঠ দিয়েছেন সুখবিন্দর সিং ও দিব্য কুমার। জিরো সিনেমাটি পরিচালনা করেছেন আনন্দ এল রাই। এতে এক খর্বাকৃতি ব্যক্তির চরিত্রে অভিনয় করেছেন শাহরুখ। এতে আরো অভিনয় করেছেন- আনুশকা শর্মা, যিনি সেরেব্রাল পালসি রোগে আক্রান্ত। অন্যদিকে বলিউড সুপারস্টারের চরিত্রে দেখা যাবে ক্যাটরিনা কাইফকে।

রেড চিলিস এন্টারটেইনমেন্ট ও কালার ইয়োলো প্রোডাকশনের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করছেন গৌরী খান। আগামী ২১ ডিসেম্বর মুক্তি পাবে সিনেমাটি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫