Skip to content

কালীগঞ্জের ইতিহাসে এতো কাজ কোনো এমপি করেনি: প্রতিমন্ত্রী চুমকি

কালীগঞ্জ ব্যুরো ॥
গাজীপুর: মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি বলেন, যোগ্য নেতৃত্ব থাকলে দেশ কিভাবে এগিয়ে যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ববাসীকে তা দেখিয়ে দিয়েছেন। তিনি বলেন, যেই নেত্রী দেশকে উন্নয়ন ও অর্থনীতির চাকা বাড়িয়ে দিয়েছেন। সেই নেত্রীর জন্য নৌকা মার্কায় ভোট দিয়ে উন্নয়ন ও শান্তি অব্যাহত রাখার অনুরোধ করেন।
শেখ হাসিনা তার বাবা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের অসমাপ্ত কাজগুলো করে যাচ্ছেন। তার কন্যা জননেত্রী শেখ হাসিনাও দেশের মানুষের জন্য জীবন বাজি রেখে কাজ করে যাচ্ছেন। আমার বাবা শহীদ ময়েজউদ্দিন কালীগঞ্জের মাটি ও মানুষের জন্য কাজ করতে গিয়ে জীবন দিয়েছেন। আমি আল্লাহপাকের কাছে চিরকৃতজ্ঞ, বাবার স্বপ্নের অসমাপ্ত কাজগুলো করতে পারছি। উপস্থিত নারী-পুরুষদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী বলেন, আপনাদের ভোটে নির্বাচিত হয়ে দশ বছর কালীগঞ্জে যেই উন্নয়নমূলক কাজ করেছি, তা কালীগঞ্জের ইতিহাসে এতো কাজ কোনো এমপি করেনি। কালীগঞ্জের ইতিহাসে প্রথম মন্ত্রিত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী আমাকে। মন্ত্রিত্ব পাওয়ার পর আপনারা অপমানিত হবেন এমন কোনো কাজ আমি করিনি এবং ভবিষ্যতেও করবো না। তাই এলাকায় উন্নয়ন ও শান্তি অব্যাহত রাখতে আপনাদের মূল্যবান ভোট নৌকায় দেওয়ার জন্য অনুরোধ করছি। আজ বুধবার বিকেলে উপজেলার বক্তারপুর ইউনিয়নের ভাটিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নারী-পুরুষদের নিয়ে উঠান বৈঠকে প্রতিমন্ত্রী চুমকি এসব কথা বলেন।
এ সময় গাজীপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আশরাফী মেহেদী হাসান, উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক মো.শরীফ হোসেন খান কনক, বক্তারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান আকন্দ ফারুক, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুর্শেদ কুলি খান, সাধারন সম্পাদক মুজিবুর রহমান পলাশসহ দলীয় নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫