Skip to content

হার্ভার্ডের গ্লিটসম্যান অ্যাওয়ার্ড পেলেন মালালা

আন্তর্জাতিক ডেস্ক ॥
নারী শিক্ষায় ভূমিকা রাখায় নোবেলজয়ী মালালা ইউসুফজাইকে সম্মানিত করেছে বিশ্ববিখ্যাত মার্কিন বিশ্ববিদ্যালয় হার্ভার্ড।

হার্ভার্ডের কেনেডি স্কুল থেকে চলতি বছরের গ্লিটসম্যান পুরস্কার পাচ্ছেন তিনি।

২০১৪ সালে সবচেয়ে কম বয়সে শান্তিতে নোবেল পুরস্কার পান মালালা। সব শিশু যাতে স্কুলে যেতে পারেন, তা নিয়ে কাজ করার পুরস্কারস্বরূপ তিনি নোবেল পেয়েছিলেন।

তালেবানের প্রাণঘাতী হামলা থেকে বেঁচে গিয়েছিলেন এই পাকিস্তানি কিশোরী। পরে তিনি দাতব্য প্রতিষ্ঠান মালালা তহবিল গঠন করেন।

হার্ভার্ড কর্মকর্তারা বলেন, তার গল্প একটি প্রজন্মের ছেলেমেয়েদের তারই পথ ধরে চলতে অনুপ্রাণিত করেছে।

২১ বছর বয়সী মালালা ইউসুফজাই বর্তমানে লন্ডনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়ছেন। বিশ্বব্যাপী মানুষের জীবনমান উন্নয়নে কর্মতৎপরতার জন্য এক লাখ ২৫ হাজার ডলার অনুদান দেয় গ্লিটসম্যান অ্যাওয়ার্ড।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫