বিল্লাল হোসেন
নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীর পলাশের ঘোড়াশাল পৌর এলাকার ঘোড়া চত্বরের একটি মার্কেটে এক ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (আজ) রাত ৯ টায় বাতেনেরস্কার্পের তিনটি গুডাউনে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
পলাশ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সাদেকুন বারী জানান, অগ্নিকান্ডের ঘটনার খবর পেয়ে প্রাণ আরএফএল ফায়ার সার্ভিসের ১টি ইউনিট, পলাশ ফায়ার সার্ভিসের আরো দুটি এবং কালিগঞ্জের একটি ইউনিট দীর্ঘ আধা ঘন্টা চেষ্টার ফলে আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রাণ আরএফএল ফায়ার সার্ভিসের সেফটি সিকিউরিটি ইনচার্জ নুরনবী জানান, অগ্নিকান্ডের খবর পেয়ে প্রথমে আমি আগুন নিয়ন্ত্রণে আনার চেস্টা করি। পরে অন্যান্যদের খবর দেওয়া হয়। অগ্নিকান্ডে ৪লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারনা করা হচ্ছে। কোথায় থেকে বা কিভাবে এর সূত্রপাত ঘটেছে তা এখনো বলতে পারছেনা বলে জানায় পলাশ ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।
ঘোড়াশালে ৩টি গোডাউনে আগুন, ক্ষয়ক্ষতি ৪ লাখ
আপডেট :December 7, 2018
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
