Skip to content

উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে ঐক্যবদ্ধ হয়ে নৌকাকে বিজয়ী করতে হবে: সোহেল তাজ

আকরাম হোসেন রিপন
স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী বঙ্গতাজ তাজউদ্দীন আহমদের একমাত্র পুত্র সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমদ সোহেল তাজ বলেছেন, জননেত্রী শেখ হাসিনার সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে নৌকা প্রতীকের বিজয়ের লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
গতকাল রোববার দুপুরে উপজেলার খালেদ খোররমের বাড়ির আঙ্গিনা, বিকেলে দরদরিয়া নিজ বাড়ী ও সন্ধ্যায় পালকি কমিউনিটি সেন্টারে আয়োজিত বিভিন্ন উঠোন বৈঠকে স্থানীয় নেতা কর্মীদের সাথে মত বিনিময় কালে এসব কথা বলেন।
নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মোঃ আব্দুল কবির মাস্টারের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন গাজীপুর-৪ কাপাসিয়া আসন থেকে নৌকা প্রতিকের প্রার্থী বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি এমপি। অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন বড়বোন শারমিন আহমদ রিপি, মেজ বোন মেহজাবিন আহমদ মিমি, সোহেল তাজের ছেলে ব্যারিস্টার তুরাজ তাজ, উপজেলা আওয়ামীলীগ সভাপতি মুহম্মদ শহীদুল্লাহ, সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধান, সাবেক সভাপতি আজগর রশিদ খান, যুবলীগ সভাপতি মাহ্বুব উদ্দীন আহমদ সেলিম, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন প্রধান, ছাত্রলীগ সভাপতি আঃ কাইয়ূম ভূঁইয়া প্রমুখ।
তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে বঙ্গতাজের আদর্শকে বুকে ধারণ করে সকল ভেদাভেদ ভুলে গিয়ে সিমিন হোসেন রিমিকে বিজয়ী করে কাপাসিয়ার উন্নয়নের গতিশীলতা বজায় রাখতে নিরলস পরিশ্রম করার আহবান জানান।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫