Skip to content

গাজীপুরে ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে কিশোর খুন

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে এক কিশোর খুন হয়েছে। গত রবিবার রাতে নগরীর বোর্ড বাজারের চান্না এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শ্রাবণ (১৪) একই এলাকার সাইফুল ইসলামের পুত্র। সে সপ্তম শ্রেণির ছাত্র।

এ ব্যাপারে গাছা থানার ওসি মোহাম্মদ ইসমাইল হোসেন জানান, রাতে ব্যাডমিন্টন খেলার প্রস্তুতি নিচ্ছিল শ্রাবণ। এ সময় শ্রাবণ বিদ্যুৎ সংযোগ দিতে গেলে এলাকার তপু, নাহিদ, জাহিদ ও সলিমুল্লাহর সঙ্গে তার বাকবিতন্ডা হয়। পরে আরও কয়েকজনকে সঙ্গে এনে তারা শ্রাবণের ওপর হামলা চালায়। এ সময় গুরুতর আহত হলে শ্রাবণকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে শ্রাবণের মৃত্যু হয়। নিহতের মৃতদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
তিনি আরো জানান, এ ঘটনায় সলিমুল্লাহ নামে একজনকে আটক করা হয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫