Skip to content

প্রতীক পেলেন শেখ হাসিনা

বাংলাভূমি ডেস্ক ॥
গোপালগঞ্জের তিনটি আসনে বিভিন্ন রাজনৈতিক দলের ও স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। এর মধ্যে গোপালগঞ্জ-৩ আসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নৌকা প্রতীকে নির্বাচন করছেন।

সোমবার নির্ধারিত দিনে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার এ প্রতীক বরাদ্দ করেন। এসময় জেলা নির্বাচন কর্মকর্তা মুন্সী ওহেদুজ্জামান উপস্থিত ছিলেন।

গোপালগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নৌকা, বিএনপির এস এম জিলানীকে ধানের শীষ, স্বতন্ত্র প্রার্থী মো. উজির ফকিকে সিংহ ও মো. এনামুল হককে আপেল এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. মারুফ শেখকে হাতপাখা প্রতীক দেয়া হয়।

গোপালগঞ্জ-২ আসনে আওয়ামী লীগের শেখ ফজলুল করিম সেলিমকে নৌকা, বিএনপির সিরাজুল ইসলাম সিরাজকে ধানের শীষ ও ইসলামী আন্দোলন বাংলাদেশের তসলিম সিকদারকে হাতপাখা প্রতীক দেয়া হয়।

গোপালগঞ্জ-১ আসনে আওয়ামী লীগের লে. কর্নেল (অব.) মো. ফারুক খানকে নৌকা, বিএনপির এফ. ই শরফুজ্জামান জাহাঙ্গীরকে ধানের শীষ, বাসদের ইছাহাক মোল্লাকে মই এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. মিজানুর রহমানকে হাতপাখা প্রতীক দেয়া হয়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫