Skip to content

মহাজোটে জাপার আসনে নেতাকর্মীরা সন্তুষ্ট নয় : রাঙ্গা

বাংলাভূমি ডেস্ক ॥
জাতীয় পার্টির (জাপা) মহাসচিব মসিউর রহমান রাঙ্গা বলেছেন, মহাজোটে ২৯টি এবং উন্মুক্তসহ ১৭৪টি আসনে নির্বাচন করবে জাতীয় পার্টি। মহাজোটে জাতীয় পার্টি যে ক’টি আসন পেয়েছে তাতে পার্টির নেতাকর্মীরা সন্তুষ্ট নয়। কিন্তু মহাজোটের স্বার্থে আমরা মেনে নিচ্ছি।

সোমবার জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী অফিসে সাংবাদিকদের সাথে তিনি এসব কথা বলেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মসিউর রহমান রাঙ্গা বলেন, উন্মুক্ত নির্বাচনে মহাজোটের কোনো ক্ষতি হবে না। কারণ, মহাজোটভুক্ত যে প্রার্থী শক্তিশালী, তাকেই সমর্থন দেয়া হবে। উন্মুক্ত নির্বাচনে পার্টির নেতাকর্মীদের মাঝে উৎসাহ সৃষ্টি হবে।

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভরায়, এসএম ফয়সল চিশতী, মেজর (অব.) মো. খালেদ আখতার, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা, নুরুল ইসলাম নুরু, চেয়ারম্যানের উপদেষ্টা রেজাউল ইসলাম ভূঁইয়া, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মিল্টন মোল্লাসহ কেন্দ্রীয় নেতারা এ সময় উপস্থিত ছিলেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫