Skip to content

সাংবাদিক পরীমণির প্রথম চমক

বাংলাভূমি ডেস্ক ॥
ঢাকাই ছবির এই সময়ের জনপ্রিয় নায়িকা পরীমণি এখন সাংবাদিক। তা জানে অনেকেই।

‘প্রীতি’ নামের থ্রিলারধর্মী একটি ওয়েব সিরিজে একজন অনুসন্ধানী প্রতিবেদকের চরিত্রে অভিনয় করছেন তিনি।

এদিকে সাংবাদিক পরীমণিকে দেখতে মুখিয়ে সিনেপ্রেমীরা। এমন একটি চ্যালেঞ্জিং চরিত্রে কেমন মানাবে তাকে?

ভক্তদের সে আগ্রহে রোববার ‘প্রীতি’ নামের সেই ওয়েব সিরিজটির ফার্স্ট লুক প্রকাশ করা হয়েছে।
আর প্রথম লুকেই যেন চমক দেখালেন পরীমণি। প্রশংসায় ভাসছেন তিনি।

নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম নিজেও মুগ্ধ পরীর অভিনয়ে।

এর আগেও গিয়াস উদ্দিন সেলিমের ‘স্বপ্নজাল’ ছবির ‘শুভ্রা’ চরিত্রে অভিনয় করে বেশ প্রশংসা পেয়েছিলেন এই সময়ের লাস্যময়ী নায়িকা।

সাংবাদিক চরিত্রে কেন পরীমণিকেই বেছে নিলেন সে বিষয়ে পরিচালক গিয়াস উদ্দিন সেলিম বলেন, যে কোনো চরিত্রে মানিয়ে নেয়ার ক্ষমতা আছে পরীর। তাই সিরিজটিতে পরীকে নেয়া।

পরী এবারও তার যোগ্যতার প্রমাণ দিয়েছেন বলে জানান পরিচালক গিয়াস উদ্দিন সেলিম।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫