Skip to content

গাজীপুর-১ আসনে ১০৮স্থানে একযুগে শুরু হলো বিএনপির নির্বাচনী মিছিল

কালিয়াকৈর ব্যুরো ॥
গাজীপুর-১ আসনের ১০৮টি স্থানে একযুগে অনুষ্ঠিত হলো বিএনপি প্রার্থী চৌধুরী তানবীর আহমেদ সিদ্দিকীর পক্ষে ধানের শীষ প্রতীকের মিছিল। বিএনপির এই হেভীওয়েট প্রার্থীর মনোনয়নপত্র জাচাই-বাছাইয়ে বৈধ হওয়ায় নির্বাচন কমিশনার ধানের শীষ প্রতীক বরাদ্দ দেন। এতে গাজীপুর মহানগরের ১৮টি ওয়ার্ড সহ কালিয়াকৈর উপজেলা সর্বত্র নেতা-কর্মীরা আনন্দে মেতে উঠে ১০৮স্থানে একযুগে শুরু করে ধানের শীষ প্রতীকের নির্বাচনী মিছিল।
দলীয় সূত্র জানায়, প্রতীক বরাদ্দের পর সোমবার সন্ধ্যায় বিএনপির হাজার হাজার নেতা কর্মীরা মিছিল শুরু করে এর মধ্যে ঢালজোড়া, আটাবহ ও ফুলবাড়িয়া এলাকার মিছিলে সবচেয়ে কর্মী সমর্থকের সমাগম ঘটে। একযুগে এতো লোকের মিছিল কিভাবে সম্ভব জানতে চাইলে উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ বলেন, আমাদের মধ্যে দলীয় কোন কোন্দল না থাকা এবং দীর্ঘদিন পরে মিছিলের সুযোগ পেয়ে নেতা কর্মীরা নির্বাচনী উৎসবে মেতে উঠেছে। উপজেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন বলেন, আমাদের প্রাণ প্রিয় নেতা চৌধুরী তানবীর আহমেদ সিদ্দিকীকে দলে ফিরে পাওয়ায় গণজোয়ার সৃষ্টি হয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫