Skip to content

তরুণ ভোটারদের প্রথম ভোটটি স্বাধীনতার পক্ষে হোক: নৌমন্ত্রী

বাংলাভূমি ডেস্ক ॥
দেশের একটি বড় অংশ তরুণ ভোটার, তাদের প্রথম ভোট স্বাধীনতার পক্ষে হোক বলেও মন্তুব্য করেছেন নৌপরিবহনমন্ত্রী ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি শাজাহান খান।

মঙ্গলবার সকালে রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরসহ বিভিন্ন এলাকায় গণসংযোগকালে তিনি এ কথা বলেন।

নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেন, বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ড ও দেশের শান্তি দেখে শুধু মাদারীপুরে নয়, সারা দেশের জনগণ আওয়ামী লীগকে বিপুল ভোটে নির্বাচিত করবে।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধু গণতন্ত্রকে প্রতিষ্ঠার জন্য লড়াই করে জীবন দিয়েছেন। শেখ হাসিনা গণতন্ত্রকে বিশ্বাস করে বলেই সব দলের সঙ্গে বসে তিনি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। সবার সহযোগিতায় সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে। কারও প্রতি অন্যায় ও জুলুম কিংবা অত্যাচার করবে না শেখ হাসিনার সরকার। নির্বাচনে বিএনপিকে কোনো ধরনের বাধাও দেবে না এ সরকার।

মাদারীপুর-২ (সদর-রাজৈর) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারে নেমেছেন।

এ গণসংযোগে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে ও উপজেলার আওয়ামী লীগ সভাপতি এমএ মোতালেব মিয়া, সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান শাহজাহান খান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সেকান্দার আলী শেখসহ অঙ্গ সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫