Skip to content

গাজীপুরে শ্রমিক অসন্তোষ মহাসড়ক অবরোধ, আট কারখানা ছুটি

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: বেতন কাঠামোয় শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আজ (মঙ্গলবার) সকালে গাজীপুরে কয়েকটি কারখানায় শ্রমিক অসন্তোষ দেখা দেয়। শ্রমিকরা কর্মবিরতি ও বিক্ষোভ করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে নেমে আসলে যানবাহন চলাচল বিঘিœত হয় এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড় ঘন্টার চেষ্টার পর পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পরে কারখানা কর্তৃপক্ষ আটটি পোশাক কারখানা মঙ্গলবারের জন্য ছুটি ঘোষণা করেন।
গাজীপুর মেট্রোপলিটনের গাছা থানার ওসি মো: ইসমাইল হোসেন বলেন, বেতন কাঠামোয় বেতন বাড়ানোর দাবিতে মঙ্গলবার সকাল ১০টার দিকে স্থানীয় ইস্ট-ওয়েস্ট পোশাক কারখানার শ্রমিকরা কর্মবিরতি শুরু করেন। এক পর্যায়ে তারা বিক্ষোভ শুরু করে ও কারখানা থেকে বের হয়ে পাশের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নেন। কিছু শ্রমিক আশে-পাশের কারখানায় গিয়ে তাদের আন্দোলনে শরিক হওয়ার আহ্বান জানায়। এ সময় ম্যাট্রিক্স, প্রীতি, ব্যান্ডো, ক্রিয়েটিভসহ ৮টির মত পোশাক কারখানার কয়েক হাজার শ্রমিক তাদের ডাকে সাড়া দিয়ে রাস্তায় নেমে আসে। পরে থানা পুলিশ ও শিল্প পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করলে সাড়ে ১১টার দিকে যানবাহন চলাচল শুরু হয়।
জিএমপি ট্রাফিক পুলিশের সহকারি কমিশনার থোয়াই অং প্রু মারমা বলেন, কয়েকটি কারখানার শ্রমিকরা সকালে অবস্থান নিলে ওই মহাসড়কে যানবাহন চলাচল সাময়িক বিঘিœত হয়। পরে তাদের মহাসড়ক থেকে দিলে ১১টার দিকে যানবাহন চলাচল শুরু হয়। গাড়ি ভাংচুর বা অন্যকোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
অপরদিকে কালিয়াকৈর থানার মৌচাক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো.রফিকুল ইসলাম জানান, একই দাবিতে মঙ্গলবার সকাল ১১টার দিকে কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় নীট প্লাস ও জেনারেল ফার্মাসিউটিক্যালস লিমিটেড নামের কারখানায় শ্রমিক অসন্তোষ দেখা দেয়। পরে শ্রমিকরা পাশের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবরোধের চেষ্টা করলে তাদের বুঝিয়ে সরিয়ে দিয়া হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়। কারখানা বা গাড়ি ভাংচুরের কোন ঘটনা ঘটেনি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫