Skip to content

পুলিশের উপস্থিতিতেই বিএনপির প্রচারে আ’লীগের সন্ত্রাসীদের হামলা: রিজভী

বাংলাভূমি ডেস্ক ॥
বিএনপির নির্বাচনী প্রচারে হামলা ও নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদ জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।তিনি বলেছেন, পুলিশের উপস্থিতিতে সারা দেশে বিএনপির প্রচারে হামলা চালাচ্ছে সরকার দলীয় সন্ত্রাসীরা।

বুধবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

সংবাদ সম্মেলনে রিজভী বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার ও হামলার সুনির্দিষ্ট তথ্য তুলে ধরেন।তিনি এর তীব্র নিন্দা জানান ও সুষ্ঠু বিচার দাবি করেন।

তিনি বলেন, আওয়ামী সন্ত্রাসের ত্রাসে আজ নিপীড়িত বিএনপি।সারাদেশে বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার, বাসা বাড়িতে হামলা, নিপীড়িত, লাঞ্চিত করা হচ্ছে। নির্বাচন থেকে বিএনপিকে বানচাল করতে সরকার দলীয় ক্যাডাররা এসব করছে। প্রতীক বরাদ্দের পরও ১৮১ জনকে গ্রেফতার করেছে।

নীলুফার চৌধুরী মণিকে হেনস্থা করা হয়েছে এমন অভিযোগ করে রুহুল কবির রিজভী বলেন, বিএনপি নেতা নীলুফার চৌধুরী মণিকে সরকার হেনস্থা করছে। দলের সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদারকে গ্রেফতার করেছে।নির্বাচন থেকে বিএনপিকে দূরে সরাতে এসব করা হচ্ছে।

বিএনপির ওয়েবসাইট বন্ধের প্রতিবাদ জানিয়ে রিজভী বলেন, বিএনপি বিডিডটকম ওয়েবসাইট সরকার বন্ধ করেছে। এটি বিএনপি চেয়ারপারসন উদ্বোধন করেছিলেন। আমি বিএনপির ওয়েবসাইট বন্ধের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে ওয়েবসাইটটি খুলে দেয়ার জোর দাবি করছি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ ও দলের নেতা নীলুফার চৌধুরী মণি প্রমুখ।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫