Skip to content

মালয়েশিয়ায় দোকানে অগ্নিকাণ্ডে ৬ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক ॥
মালয়েশিয়ার একটি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনায় ছয়জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে একটি দু’তলা বিশিষ্ট শপহাউজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, অগ্নিকাণ্ডের আগে বেশ কয়েকবার বিস্ফোরণ ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে দমকলের প্রায় ২০টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়।

আগুনের ভয়াবহতা বোঝাতে গিয়ে পুলিশ জানিয়েছে, অগ্নিকাণ্ডে বেশ কয়েকজন এমনভাবে দগ্ধ হয়েছে যে, অনেককেই চেনা যাচ্ছে না। এই ঘটনা তদন্ত করা হচ্ছে।

অগ্নিকাণ্ডের ঘটনায় দুইতলা ভবনের বিভিন্ন স্থান থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। অগ্নি এবং উদ্ধার কর্মকর্তারা জানিয়েছেন, আগুন লাগার পর সবাই ছোটাছুটি শুরু করেছিলেন। ফলে ভবনের বেশ কয়েকটি স্থান থেকে নিহতদের উদ্ধার করা হয়েছে। ওই শপহাউজটি একটি বাণিজ্যিক এলাকায় অবস্থিত। স্থানীয় এক ব্যক্তি জানিয়েছেন, অগ্নিকাণ্ডে তার ভাইয়ের মৃত্যু হয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫