Skip to content

ছাত্রকে নগ্ন ছবি পাঠিয়ে গ্রেফতার হলেন মডেল শিক্ষক

বিনোদন ডেস্ক ॥
মডেল তারকাদের নগ্নতাকে গ্ল্যামার হিসেবেই বিবেচনা করা হয় আজকাল। যত বেশি স্বল্পবসনে নিজেকে ফুটিয়ে তোলা যায় ততই যেনো আকর্ষনীয় আর ডিভা হয়ে ওঠেন তারা।

তবে নিজের চেয়ে বয়সে কম এক কিশোরকে নিজের নগ্ন ছবি পাঠিয়ে বিপাকে পড়েছেন ২০১৪ সালে মিস কেন্টাকি নির্বাচিত হওয়া মডেল তারকা রামসে বিয়ার্স।

জানা যায়, বিয়ার্স পশ্চিম ভার্জিনিয়ার একটি বিদ্যালয়ের অস্টম গ্রেডের শিক্ষিকা হিসেবে কাজ করতেন। সেই বিদ্যালয়ের এক ছাত্রের মোবাইল ফোনে এই শিক্ষিকার নগ্ন ছবি দেখতে পান ছাত্রের বাবা মা। আর তাতেই পুলিশের নিকট অভিযোগ করে বসেন তারা।

তাদের অভিযোগ, বিয়ার্স নিজেই এইসব ছবি স্ন্যাপচ্যাট অ্যাপের মাধ্যমে তার ছেলেকে পাঠিয়েছেন। অভিযোগ পেয়েই পুলিশ গ্রেফতার করেছেন সাবেক এই সুন্দরীকে।

অভিযোগ প্রমানিত হলে শাস্তি হিসেবে পেতে পারেন ২০ বছরের কারাদন্ড। এদিকে বিয়ার্সকে গ্রেফতারের কারণে তার জন্মস্থান ওহিয়োর বাসিন্দারা বিক্ষোভের মাধ্যমে প্রতিবাদ জানিয়েছেন। তাদের দাবি ষড়যন্ত্র করে ফাঁসানো হচ্ছে বিয়ার্সকে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫