Skip to content

বুকের রক্ত দিয়ে আপনাদের অধিকার প্রতিষ্ঠা করব: শেখ হাসিনা

বাংলাভূমি ডেস্ক ॥
আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আবারো যদি সরকার গঠন করতে পারি প্রয়োজনে বুকের রক্ত দিয়ে আপনাদের অধিকার প্রতিষ্ঠা করব।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় ফরিদপুরের ভাঙ্গায় এক পথসভায় তিনি এসব কথা বলেন।

ফরিদপুর-৪ আসনের ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনার একটি ভোট অতি মূল্যবান। আগামী নির্বাচনে একটি আসন না পেলে সরকার গঠন করতে না পারি। এজন্য আপনাদের কাছে আমি ভোট চাই আপনারা হাত তুলে ওয়াদা করুন।

‘আপনারা ভোট কেন্দ্র পাহারা দিবেন নিজের ভোট নিজে দেবেন যাতে আপনাদের ভোট কেউ ছিনিয়ে নিতে না পারে।’

তিনি বলেন, আগামীতে তার দল ক্ষমতায় না আসলে পদ্মাসেতুর কাজ বন্ধ হয়ে যাবে। আমরা চাই না এই সেতুর কাজ বন্ধ হোক, চলমান উন্নয়নের কাজ বন্ধ হোক।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫