কালিয়াকৈর ব্যুরো ॥
গাজীপুর: ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পল্লীবিদ্যুৎ এলাকায় শুক্রবার আওয়ামীলীগ সমর্থকরা এক বিশাল প্রচারণা মিছিল করেছে।
দলীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে গাজীপুর ভূমিহীন জনকল্যান সোসাইটি কালিয়াকৈর শাখার উদ্যোগে নির্বাচনী মিছিলের আয়োজন করে। মিছিলটি চন্দ্রা ত্রিমোড় এলাকার ঢাকা-টাঙ্গাইল, কালিয়াকৈর-গাজীপুর ও কালিয়াকৈর-নবীনগর সড়ক প্রদক্ষিণ করে। পরে গাজীপুর ভূমিহীন জনকল্যান সোসাইটি কালিয়াকৈর শাখা অফিসে সমাবেশ করে। সমাবেশে জসীম উদ্দিন আকন্দের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে বক্তারা উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবাইকে একসাথে কাজ করে নৌকা প্রতিকের বিজয় নিশ্চিত করার আহ্বান জানান। পরে আওয়ামীলীগ সমর্থনকারীরা লিফলেট বিতরণ করেন।
কালিয়াকৈরে আওয়ামীলীগের প্রচারণা মিছিল
আপডেট :December 14, 2018
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
