Skip to content

ঘোড়াশালে ভয়াবহ অগ্নিকান্ডে ১১ দোকান পুঁড়ে ছাই’ ১ জন দগ্ধ ক্ষতি ১০ লক্ষাধিক

নরসিংদী প্রতিনিধি ॥
নরসিংদী: পলাশ উপজেলার ঘোড়াশাল (ঘোড়া চত্বর) বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ১১টি দোকান পুঁড়ে ছাই। এতে মূল্যবান মালামাল ও নগদ টাকা পুড়ে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী ক্ষতিগ্রস্তদের। এ সময় দোকানে থাকা ওয়াহিদ হোসেন (৫৫) নামে একজন অগ্নিদগ্ধ হয়েছে। পরে তাকে উদ্ধার করে রাতেই ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়। ওয়াহিদ হোসেনের শরীরের প্রায় ৬৫ ভাগ পুড়ে গেছে বলে জানিয়েছেন চিকিৎসক।


রবিবার রাত সোয়া ২টার দিকে ঘোড়াশাল পৌর এলাকার ঘোড়া চত্বর বাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে ঘোড়া চত্বর বাজারের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। এসময় আগুনের লেলিহান দেখে স্থানীয় লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরে খবর পেয়ে পলাশ উপজেলা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট,প্রাণ-আরএফএল এর একটি ইউনিট ও গাজীপুরের কালীঞ্জের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় তিন ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু তার আগে আগুন আশ-পাশে ছড়িয়ে পড়লে ওই বাজারের ১০টি মূল্যবান মালামালের গোডাউন দোকান সম্পূর্ণ ও আরো একটি দোকান আংশিক পুঁড়ে ছাই হয়ে যায়। এতে দোকানগুলোতে থাকা মূল্যবান মালামাল ও নগদ টাকা পুঁড়ে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে গোডাউনের মালিক দেলোয়ার হোসেন জানান। পলাশ উপজেলা ফায়ার সার্ভিসের সিভিল ডিফেন্স ষ্টেশনের অফিসার সাদেকুন বারী জানান, খবর পেয়ে দ্রুত পলাশের দুটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাই। পরে প্রাণ-আরএফএল গ্রুপের একটি ইউনিট ও গাজীপুরের কালীঞ্জের একটি ইউনিট মিলে প্রায় তিন ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। তিনি আরো জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫