Skip to content

গাজীপুরে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালন

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: ‘অভিবাসীর অধিকার-মর্যাদা ও ন্যায় বিচার’ এই স্লোগানকে সামনে রেখে গাজীপুর জেলা প্রশাসনের উদ্যোগে আন্তর্জাতিক অভিবাসী দিবস-২০১৮ যথাযথভাবে উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষ্যে মঙ্গলবার সকালে একটি বর্ণাঢ়্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুরের জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর।
এসময় গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব ও এলএ) সঞ্জীব কুমার দেবনাথ প্রমুখ উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর- অভিবাসন প্রত্যাশীদেরকে যেকোন ট্রেডে দক্ষতা অর্জন করে অভিবাসী হওয়ার আহবান জানান।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫