Skip to content

টঙ্গীতে ৮২২ বোতল ফেন্সিডিলসহ সাত ব্যবসায়ী গ্রেফতার

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: গতকাল সোমবার টঙ্গী পূর্ব থানাধীন ঢাকা-ময়মনসিংহ রোডে ৮২২ বোতল ফেন্সিডিল বহনকারী একটি ট্রাক ও মাদক ব্যবসায়ী প্রধানসহ সাত জনকে আটক করেছে র‌্যাব।
গ্রেফতারকৃতরা হলেন, মাদারীপুর জেলার কালকিনি থানার কালাই সরদার চরের সিরাজুল ইসলামের পুত্র মো: ইমরান হোসেন বর্তমানে তিনি টঙ্গীর আউচপাড়া এলাকার জহুরুল ইসলামের বাড়ির ভাড়াটিয়া, গাইবান্ধা জেলার পলাশবাড়ি থানার মুরালিপুর এলাকার মৃত মন্টু হাওলাদারের পুত্র মো: মনির হোসেন, রাজশাহী জেলার মতিহার থানাধীন ভাসমারী গ্রামের মৃত মোজাম্মেল হকের পুত্র মো: এজাজুল হক, একই জেলার চর শ্যামপুর গ্রামের মৃত নূর ইসলামের পুত্র মো: পিয়ারুল ইসলাম, নোয়াখালী জেলার দক্ষিণ বদলকোর্ট এলাকার মৃত আ: মান্নানের পুত্র মো: সজিব হোসেন, শরিয়তপুর জেলার ছাব্বিশ পাড়া গ্রামের মৃত জব্বার হাওলাদারের পুত্র মো: দবির হোসেন ও ডিএমপি ভাটারা থানাধীন জোয়ার সাহারা এলাকার মৃত শহিদুল ইসলামের পুত্র মো: সুমন মিয়া। এ সময় তাদের নিকট ফেন্সিডিল ছাড়াও ৯টি মোবাইল ফোন এবং মাদক বিক্রিত ৯৬ হাজার ৫ শত টাকা উদ্ধার করা হয়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫