Skip to content

ইশতেহারে যুদ্ধাপরাধীদের পক্ষ অবলম্বন করেছে বিএনপি: নানক

বাংলাভূমি ডেস্ক ॥
বিএনপির ইশতেহারে যুদ্ধাপরাধীদের বিচারের কথা না থাকায় তারা যুদ্ধাপরাধীদের পক্ষ অবলম্বন করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক।

বুধবার দুপুরে ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

নানক বলেন, বিএনপি তাদের ইশতেহারে যুদ্ধাপরাধীদের বিচারের কথা না বলে তাদের পক্ষ অবলম্বন করেছে। এটি স্বাধীনতার চেতনার ওপর চরম আঘাত।

তারা এ ইশতেহারের মাধ্যমে তাদের বৈধতা দিয়েছে। তাদের এ ইশতেহার রাজাকার-যুদ্ধাপরাধী ও জঙ্গিবাদের পৃষ্ঠপোষকতা দেয়ার ইশতেহার বলেন তিনি।

নানক বলেন, ইশতেহারে তারা সন্ত্রাস-দুর্নীতি, অর্থপাচার বন্ধের কথা বলেছে। কিন্তু তারা যখন ক্ষমতায় ছিল, তখন তারেক-কোকো অর্থপাচার করেছে। তাদের মুখে এ ধরনের কথা হাস্যকর। জনগণ তাদের এ ইশতেহার ঘৃণাভরে প্রত্যাখ্যান করবে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫