আকরাম হোসেন রিপন
স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৪, কাপাসিয়া আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী সিমিন হোসেন রিমি’র পক্ষে তার ছোট ভাই সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমদ সোহেল তাজ আজ বুধবার বিকেলে উপজেলার সদর বাজার ও সন্ধায় রিমিকে সঙ্গে নিয়ে তরগাঁও ইউনিয়নের বিভিন্ন স্থানে ব্যাপক গণসংযোগ করেছেন।
এ সময় তিনি বলেন, আমরা জননেত্রী শেখ হাসিনার আমলে সকল ধর্ম বর্ণ ও শ্রেণি পেশার মানুষেরা শান্তি ও সৌহার্দপূর্ণ পরিবেশে নিরাপদে বসবাস করছি। বিদ্যুৎ, রাস্তাঘাট ও ঘরবাড়ি সকল দিক থেকে দেশের মানুষ উন্নতির দিকে তথা বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণের পথে এগিয়ে যাচ্ছে। তাই আগামী ২০২১ সালে বাংলাদেশের স্বাধীনতার অর্ধ শতাব্দী পূর্তি হবে। সেই ঐতিহাসিক উৎসব উদযাপনের একমাত্র যোগ্যতা রখেন বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা। তাই শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হলে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে বঙ্গতাজের আদর্শকে বুকে ধারণ করে সিমিন হোসেন রিমিকে নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করতে হবে। তবেই কাপাসিয়ার উন্নয়নের গতিশীলতা বজায় থাকব।
এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল হালিম, কাপাসিয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি অধ্যাপক মোহাম্মদ আলী বদু, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি মাহবুব উদ্দিন সেলিম, সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন প্রধান প্রমুখ।
অপর দিকে বিএনপি ২৩ দলীয় জোট ও জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী শাহ্ রিয়াজুল হান্নান বিপুল সংখ্যক নেতা-কর্মী সাথে নিয়ে বিভিন্ন বাজারের দোকানী, পথচারী ও যানবাহনের যাত্রী সাধারনের কাছে ধানের শীষ মার্কার প্রচার পত্র বিতরণ করেন। এ সময় অন্যান্যের মাঝে বিএনপি দলীয় সকল অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
রিমির নৌকার পক্ষে সোহেল তাজ, ধানের শীষের পক্ষে হান্নানশাহ্ পুত্র রিয়াজ
আপডেট :December 19, 2018
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
