Skip to content

খেলছেন সাকিব, পরিবর্তন নেই একাদশে

স্পোর্টস ডেস্ক ॥
হঠাৎ ঠাণ্ডা থেকে জ্বরে আক্রান্ত হওয়ায় খানিক শঙ্ক দেখা দিয়েছিল বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসানের খেলা নিয়ে। তবে ম্যাচের দিন বৃহস্পতিবার দুপুর পেরোতেই বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু নিশ্চিত করে দেন, খেলবেন সাকিব আল হাসান। ম্যাচের টসের সময়েও দেখা গেলো একই চিত্র।

বাংলাদেশ দলের হয়ে নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানই টস করেছেন। টসে হেরে আগে ব্যাটিং করার আমন্ত্রণ পেয়েছে বাংলাদেশ। শঙ্কা কাটিয়ে সাকিব খেলার পাশাপাশি একাদশে কোনো পরিবর্তন আনেনি বাংলাদেশ।

ম্যাচের আগেরদিন একটিমাত্র পরিবর্তন হিসেবে বাঁ-হাতি পেসার আবু হায়দার রনির পরিবর্তে ডানহাতি গতিতারকা রুবেল হোসেনের খেলার কথা জানা গেলেও, ম্যাচের দিন দুপুরেই এই সম্ভাবনা নাকচ করে দিয়েছিলেন প্রধান নির্বাচক।

ফলে কোনো পরিবর্তন আনা হয়নি বাংলাদেশ একাদশে। অন্যদিকে একই একাদশ নিয়ে নেমেছে ওয়েস্ট ইন্ডিজও। দুই দলই নামছে নিজেদের প্রথম ম্যাচের একাদশ নিয়ে।

বাংলাদেশ দল
তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ রিয়াদ, আরিফুল হক, মেহেদী হাসান মিরাজ, সাঈফউদ্দীন, আবু হায়দার রনি এবং মোস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজ দল
এভিন লুইস, সাই হোপ, নিকোলাস পুরান, শিমরন হেটমায়ার, ড্যারেন ব্রাভো, রভম্যান পাওয়েল, কার্লোস ব্রাথওয়েট, ফ্যাবিয়ান অ্যালেন, কিমো পল, শেলডন কটরেল, ওশান থমাস।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫