কালীগঞ্জ ব্যুরো ॥
গাজীপুর: মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি বলেছেন, নারী বান্ধব সরকার আবার দরকার। যেই সরকার নারীদের বিভিন্ন ভাতা প্রদান করেছে। নারীদের আত্মকর্মসংস্থানে বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করে আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তুলেছে। সেই শেখ হাসিনার সরকারের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করে নারীদের নৌকা মার্কায় ভোট দিতে আহবান জানান প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি।
তিনি আরো বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা এনে দিয়েছে, তার প্রতীক নৌকা। যেই সরকার দেশের রাস্তাঘাটের উন্নয়ন করেছে, সেই সরকারের প্রতীক নৌকা। দেশে শান্তি ও উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে ৩০ ডিসেম্বর সকাল সকাল ভোট কেন্দ্রে গিয়ে নারীদের নৌকা প্রতীকে ভোট দেওয়ার জন্য আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলা বক্তারপুর ইউনিয়নের ফুলদী টেকপাড়া এলাকায় সারোয়ার মেম্বারের বাড়িতে নারী-পুরুষদের নিয়ে উঠান বৈঠকে প্রতিমন্ত্রী চুমকি এ আহবান জানান।
২০০২ সালে ইউনিয়ন পরিষদের ভবন নির্মাণ করেছে বলে টাকা খেয়ে ফেলেছে। রাস্তাঘাট না করে টাকা মেরে খেয়েছে। সেই সন্ত্রাসী দল বিএনপিকে ভোট দিলে দেশের ও এলাকার কোনো উন্নয়ন হবে না। বিএনপি থেকে সবায়কে সাবধান থাকতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন, বক্তারপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি মুর্শেদ কুলি খান, সাধারণ সম্পাদক মো. মুজিবুর রহমান পলাশ, যুগ্ম সম্পাদক সাইয়েম মিয়া, ৩ নং ওয়ার্ড আ’লীগের সভাপতি মো. মঞ্জুর হোসেনসহ দলীয় নেতৃবৃন্দ।
নারী বান্ধব সরকার আবার দরকার: প্রতিমন্ত্রী চুমকি
আপডেট :December 20, 2018
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
