Skip to content

১৮ বছর পর চেলসিকে হারাল লেস্টার সিটি

স্পোর্টস ডেস্ক ॥
মাউরিজ্জিও সারির অধীনে ঘরের মাঠে প্রথম পরাজয়ের মুখ দেখল বিগ বাজেটের দল চেলসি। লেস্টার সিটির কাছে তারা হেরেছে ০-১ গোলের ব্যবধানে। লেস্টারের হয়ে একমাত্র গোলটি করেন জ্যামি ভার্ডি। ২০০০ সালের পর প্রথমবারের মতো লেস্টার সিটির বিপক্ষে ঘরের মাঠে হারল চেলসি।

ম্যাচের শুরু থেকে ঘরের মাঠে আক্রমণের পসরা সাজিয়ে বসে চেলসি। ১৭ মিনিটে উইলিয়ানের কর্নার থেকে দাভিদ লুইজের হেড গোলবারের সামান্য বাইরে দিয়ে চলে যায়।

৩৩ মিনিটে হাজার্ডের শট গোলবারে প্রতিহত হয়। ৪১ মিনিটে এনদিদির শট দুর্দান্ত ভঙ্গিমায় রুখে দেন চেলসি গোলরক্ষক কেপা। প্রথমার্ধে দু’দলই গোল করতে ব্যর্থ হলে গোলশূন্য অবস্থাতেই শেষ হয় খেলা।

বিরতি থেকে ফিরেই লেস্টার সমর্থকদের আনন্দে ভাসান জ্যামি ভার্ডি। ৫১ ম্যাডিসনের ক্রস থেকে চেলসি গোলরক্ষককে বুলেট শটে পরাস্ত করেন এই ইংলিশ ম্যান। বিগ সিক্স দলগুলোর বিপক্ষে শেষ ১৫টি প্রিমিয়ার লিগ ম্যাচে এটি ভার্ডির ১৩তম গোল।

৫৮ মিনিটে প্রায় দলকে সমতায় ফিরিয়েই ছিলেন এডিন হাজার্ড। কিন্তু তার শট কেস্পার স্মাইকেল রুখে দেন। ম্যাচ শেষের এক মিনিটে আগে রুডিগারের শট গোলবারের সামান্য বাইরে দিয়ে গেলে ০-১ ব্যবধানে হেরে মাঠ ছাড়ে সারির দল। এই পরাজয়ের ফলে লিগ টেবিলের ৪ নম্বরে নেমে গেল হাজার্ডের দল।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫