এম.আব্দুল লতিফ সিদ্দিকী
সিনিয়র স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গনসংযোগে প্রধান অতিথি প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি বলেন, বিএনপি জামায়াত জোট পেট্রোল বোমা ও অগ্নিসংযোগ করে নিরহ মানুষকে হত্যা করেছে। এবার অপকান্ড ঘটালে আওয়ামীলীগ নেতা-কর্মীরা তা প্রতিহত করবে।
গত শনিবার গাজীপুর-৫ নির্বাচনী এলাকার বাড়ীয়া ইউনিয়নের কামারিয়া, বাড়ীয়া, রেওলা, বন্দান, খাতিয়া, কুমুন, আতুরী ও বলদা স্কুল মাঠে উঠান বৈঠক ও গণসংযোগে এসব কথা বলেন। তিনি আরও বলেন, বাংলাদেশ এখন মধ্যম আয়ের দেশ, আপনারা নৌকায় ভোট দিলে দেশ ও সাধারণ মানুষের ভাগ্য উন্নয়ন হবে। মানুষ শান্তির চাদরে জীবন যাপন করবে। শেখ হাসিনার সরকার এখনো দেশে হতদরিদ্র মানুষের জন্যে অতি অল্পমূল্যে চাউল আটা দেওয়ার কার্যক্রম অব্যাহত রেখেছেন। ২০১৪ সালে বিএনপি জামায়াত দলের লোকেরা নির্বাচনের নামে পেট্রোল বোমা ও অগ্নিসংযোগ করে নিরহ মানুষকে হত্যা করেছে। এজন্য সাধারণ মানুষ বিএনপি জামায়াত দলকে পছন্দ করে না। তারা নিজেরা দুর্ঘটনা ঘটিয়ে আওয়ামীলীগের উপর দোষ চাপাচ্ছে। পরাজয় নিশ্চিত ভেবে বিএনপি নেতা কর্মিরা নির্বাচনের মাঠে নেই বরং তারা অপকান্ড করার চেষ্টা করলে আওয়ামীলীগ নেতা কর্মিরা তা প্রতিহত করবে।
দিনব্যাপী নির্বাচনী গণসংযোগ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজীপুর সদর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান খান, নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মোঃ জহিরুল ইসলাম খান, বাড়ীয়া ইউপি চেয়ারম্যান মোঃ আক্তার উজ্জামান শুকুর, কেন্দ্রীয় তাঁতীলীগ সাধারণ সম্পাদক খকেন্দ্র চন্দ্র দেবনাথ, সহ-সভাপতি মোঃ নাছির উদ্দিন ভুইয়া, জেলা কৃষকলীগ সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন, পূজা উদ্যাপন পরিষদ সাধারণ সম্পাদক বাবু ঠাকুর মন্ডল দাস, আওয়ামীলীগ নেতা এমরান হোসেন জব্বার, যুবলীগ নেতা কিবরিয়া সরকার জুয়েল, ছাত্র নেতা জাহিদুল আলম রবিন, কাইয়ুম মন্ডল প্রমুখ।
অগ্নিসংযোগ ও পেট্রোল বোমায় মানুষ হত্যাকারীদেরকে প্রতিহত করব: প্রতিমন্ত্রী চুমকি
আপডেট :December 23, 2018
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
