Skip to content

রোনালদোর গোলে হার এড়ালো জুভেন্টাস

স্পোর্টস ডেস্ক ॥
দলের জন্য তিনি কতটা গুরুত্বপূর্ণ সেটা আবারও বুঝিয়ে দিলেন পাঁচবারের বর্ষসেরা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো। আটালান্টার বিপক্ষে ১-২ গোলে পিছিয়ে থেকেও বেঞ্চ থেকে নেমে জুভেন্টাসের হয়ে সমতাসূচক গোলটি করে লিগে তুরিনের বুড়িদের অপরাজিত থাকার রেকর্ড অক্ষুণ্ণ রাখতে সহায়তা করেন এই পর্তুগিজ ফুটবলার।

ম্যাচের দ্বিতীয় মিনিটেই এগিয়ে যায় জুভেন্টাস। আটালান্টার জিমস্টি নিজেদের জালেই বল জড়ালে আত্মঘাতী গোলের কল্যাণে প্রথমেই লিড পায় এলেগ্রির দল। তবে ২৪ মিনিটেই সমতায় ফেরে স্বাগতিকরা।

বা-পায়ের শটে জুভেন্টাস গোলরক্ষক সিজনিকে পরাস্ত করে আটালান্টাকে সমতায় ফেরান জাপাতা। প্রথমার্ধে ১-১ সমতায় থেকেই বিরতিতে যায় দুদল।

বিরতি থেকে ফিরেই লিড পেয়ে যায় আটালান্টা। ৫৬ মিনিটে ডি বক্সের ভেতর মাত্র ৬ গজ দূর থেকে আবারও সেই জাপাতা গোল করে স্বাগতিকদের ২-১ ব্যবধানে এগিয়ে দেন। ৬৫ মিনিটে সামি খেদেইরার বদলি হিসেবে মাঠে নামেন রোনালদো। আর নেমেই ম্যাচের মোর ঘুরিয়ে দেন।

৭৮ মিনিটে ডি বক্সের ভেতর জটলা থেকে কিয়েল্লিনির ক্রসে হেড থেকে গোল করে জুভেন্টাসকে ২-২ ব্যবধানে সমতায় ফেরান রোনালদো। প্রথম ফুটবলার হিসেবে ইতালিয়ান লিগে টানা সাতটি অ্যাওয়ে ম্যাচে গোল করার রেকর্ড গড়লেন তিনি।

শেষ পর্যন্ত তার ওই গোলেই ১ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে জুভেন্টাস। ইতালিয়ান লিগে এখন পর্যন্ত অপরাজিতই রইল রোনালদোর জুভেন্টাস।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫